আমরা যারা ওয়েব পাবলিশার তারা সর্বদা চেষ্টা করতে থাকি যে কি ভাবে আমরা আমাদের ওয়েব সাইটের রেঙ্কিং করবো দ্রুত । আর এটা করার জন্য আমরা হাজার হাজার প্রকার চেষ্টা করে থাকি। পেজ রেঙ্ক ১ হোক বা ০ ঐ ব্লগ বা সাইটে স্পাম করেই হোক বা ভালো করেই হোক সেখান থেকে বেকলিঙ্ক চাই চাই ! ! ! ২০১৫ সালেও আমি কিছু আইটি ফার্ম থেকে অফার পেয়েছি যারা দৈনিক ৫০টার উপরে ব্যাকলিঙ্ক চাই! ক্যামনে কি! খালি দিমদাম ব্যাকলিঙ্ক তৈরি করলেই যদি ভালো রেঙ্কিং পাওয়া যেত তাহলে আমি ১ টা ওয়েবসাইট করে ১০টা ওয়ার্কার লাইগাই দিতাম খালি ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য। এইভাবে ব্যাকলিঙ্ক করে আপনার কোন লাভতো হবেই নাহ উল্টা ক্ষতি হবে।
তো, কোন ধরনের ব্যাকলিঙ্ক আপনার লাগবে ও কিভাবে আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইট এর জন্য ব্যাকলিঙ্ক করবেন? নিচে ছোট করে একটা চেকলিস্ট তৈরি করে দিচ্ছি, আপনি ব্যাকলিঙ্ক করার সময় এই বিষয় গুলো মাথাই রাখবেন। আশা করি, সব কিছু ঠিক ভাবে চললে আপনি আপনার কিওয়ার্ড নিয়ে ভালো রেঙ্কিং এ যেতে পারবেন।
1) Build Backlinks from Highly Relevant Pages
প্রথম ও সহজ কথা, আপনি এমন পেজ থেকে ব্যাকলিঙ্ক নিবেন যেই পেজটি আপনার ওয়েবপেজ এর সাথে ৯০% মিল আছে, আমরা যাকে "Relevant Link Building" নামে চিনি। এমন কোন পেজ থেকে ব্যাকলিঙ্ক নিবেন নাহ যেটা Relevant নাহ। পেজ রেঙ্ক যতই হোক, Relevant নাহ হলে বর্তমান যুগে ব্যাকলিঙ্ক কোন কাম করবে নাহ। আপনার পেজ যদি হয় স্বাস্থ্য সম্পর্কে তাহলে আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত পেজ গুলো থেকে ব্যাকলিঙ্ক নিতে হবে।
2) Backlink from Higher Ranking Page (Relevant First)
হুম, এখন আপনি রেঙ্কিং এর উপরে নজর দেন (Relevant>Ranking)। অবশ্যই ভালো রেঙ্ক এর সাইট বা ব্লগ গুলো থেকে আপনি ব্যাকলিঙ্ক নেয়াওর চেষ্টা করবেন। আপনাকে একটি বড় ব্যাকলিঙ্ক এর লিস্ট করতে হবে, যেই ব্যাকলিঙ্ক গুলো Relevant সাইট থেকে ও High PR সাইট থেকে এসেছে।
3) Build Backlink Naturally
আপনাকে একটি বড় ব্যাকলিঙ্ক এর লিস্ট করতে হবে, এই বলে এই নাহ যে আপনি এক দিনে ৩০/৪০টা ব্যাকলিঙ্ক করে ফেলবেন। যদি এতো দৌড় এর উপর থাকেন তাহলে গুগল থেকে পেনাল্টি খুব তারাতারিই খাবেন। আবল-তাবল ব্যাকলিঙ্ক নাহ করে দিনে ৫ থেকে ৮ টা হাই কুয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি করুন, এটা বেশি কাজে দিবে।
4) Priority of Anchor Text
আপনার টার্গেট করা কিওয়ার্ড টি এঙ্কর টেক্সট এ ব্যাবহার করুন হবে একি পেজে বারবার নয়। আপনাকে অবশ্যই এটা স্বাভাবিক ভাবে ব্যাবহার করতে হবে যেন সহজেই বোঝা নাহ যায় এটা ব্যাকলিঙ্ক তৈরি এর জন্য ব্যাবহার করা হয়েছে। একই পেজে একাধিক বার ব্যাবহার করতে চাইলে লং টেইল কিওয়ার্ড গুলো এঙ্কর টেক্সট হিসাবে ব্যাবহার করুন।

No comments:
Post a Comment